নার্গিস মোহাম্মদির নিঃশর্ত মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পিএম

ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে কখনোই কারাদণ্ড দেওয়া উচিত হয়নি।

এর আগে ইরান নার্গিস মোহাম্মাদিকে চিকিৎসার জন্য কারাদণ্ডাদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করে মুক্তি দেয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, তার শারীরিক অবস্থা এখনও গভীরভাবে উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে তাকে আটকে রাখা একেবারেই ঠিক হয়নি।

মুখপাত্র আরো বলেন, নার্গিসের স্বাস্থ্যের অবনতি ইরানি শাসকদের নির্যাতনের সাক্ষ্য দেয়। আমরা আবারো নার্গিস এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

নার্গিসের আইনজীবী মোস্তাফা নিলি এক্সে পোস্ট করে জানিয়েছেন, ফরেনসিক চিকিৎসকের মতামতের ভিত্তিতে তেহরানের কৌঁসুলি তিন সপ্তাহের জন্য নার্গিস মোহাম্মাদির কারাদণ্ড স্থগিত করেছেন। ইতোমধ্যে তিনি মুক্তি পেয়েছেন।

২০২১ সালের নভেম্বর থেকে ইরানে কারারুদ্ধ রয়েছেন ৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদি। ইরানি নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি।

সে সময় পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি জানায়, সাহসী সংগ্রাম অব্যাহত রাখতে নার্গিস মোহাম্মাদিকে অভাবনীয় মূল্য দিতে হয়েছে। ইরান সরকার তাকে ১৩ বার গ্রেপ্তার ও পাঁচবার দোষী সাব্যস্ত করেছে এবং সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে। এছাড়াও, তাকে ১৫৪ বার বেত্রাঘাতের দণ্ডও দেওয়া হয়েছে এবং তিনি এখনো কারাবন্দি আছেন।

নরওয়ের নোবেল কমিটির প্রধান নার্গিসের সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর