যুক্তরাষ্ট্রে হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক সার্ফার। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত শুক্রবার (২৪ ডিসেম্বর) এই ঘটনাটি ঘটে।
রাজ্য প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় পুলিশের বরাতে রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার স্যান জোস ও লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় শহর মোরো বে-এর সৈকতে ওই সার্ফারের (৩১) ওপর হঠাৎ আক্রমণ করে বসে হাঙর।
ঘটনাস্থলের কাছাকাছি থাকা এক নারী সার্ফার তাকে উপকূলে টেনে নিয়ে আসেন।
আরও পড়ুন: এক রুট এক কোম্পানি’ যুগে রাজধানীর গণপরিবহন
এ ঘটনায় তদন্ত নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে ২৪ ঘণ্টার মধ্যে উপকূলে কাউকে না নামার পরামর্শ দেওয়া হয়েছে।
সার্ফারের মৃত্যুকে ভয়াবহ দুর্ঘটনা বলে অ্যাখায়িত করেছে প্রশাসন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে চলতি বছর হাঙরের আক্রমণের ঘটনা বেড়ে গেছে। তবে ২০০৩ সালের পর এবারই প্রথম এমন হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একাত্তর/টিএ