এক রুট এক কোম্পানি’ যুগে রাজধানীর গণপরিবহন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৯:২২ পিএম

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃংখলা ফেরাতে চালু হলো বহুল প্রতিক্ষিত ‘এক রুট এক কোম্পানি’ বাস সার্ভিসের পরীক্ষামুলক চলাচল। 

রোববার উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিনের মেয়র ফজলে নুর তাপস বলেছেন, ২০২৩ সালের মধ্যে ঢাকার ৪২টি রুটে একইভাবে বাস সার্ভিস চালু হবে। 

আর ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাস্তায় বাসের ধাক্কাধাক্কির প্রতিযোগিতা বন্ধ করতে হবে। এ বিষয়ে কঠোর হতে ট্রাফিক পুলিশের প্রতি আহবানও জানান তিনি।

অন্যদিকে, উদ্বোধনী বক্তৃতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কের শৃংখলা না ফিরলে যোগাযোগ খাতের সব অর্জন ম্লান হয়ে যাবে।

বিআরটিসির ৩০টি দ্বিতল বাস আর ট্রান্স সিলভা পরিবহনের ২০টি মিনিবাস দিয়ে শুরু হলো ঢাকা নগর পরিবহনের এক রুট এক কোম্পানি ধারনার প্রথম পরীক্ষামুলক চলাচল। 

কেরানীগঞ্জের ঘাটারচর থেকে বসিলা, মোহাম্মদপুর, ধানমন্ডি, সায়েন্সল্যাব, নীলক্ষেত, আজিমপুর, চানখারপুর গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ি হয়ে হয়ে কাঁচপুর পর্যন্ত দীর্ঘ ২৮ কিলোমিটারে চলবে ৫০টি বাস। 

যা কিছু দিনের মধ্যেই ১০০টিতে উন্নীত হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়। নতুন নির্মিত বাস স্টপেজে থামবে বাসগুলো। সেখানে টিকেট কেটে সারিবদ্ধভাবে যাত্রীদের উঠতে হবে। 

এই রুটে চলা প্রতিটি গাড়ির চালক ও হেলপারের ইউনিফর্ম থাকবে। সবার ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র বাসে বাধ্যতামুলক ঝুলিয়ে রাখতে হবে। 

দক্ষিনের মেয়র জানান, পুরো মহানগরকে ৯টি ভাগে ভাগ করে তারা ৪২টি রুট ঠিক করেছেন। ২০২৩ সালের মধ্যে এই ৪২টি রুটেই একক পরিবহন ব্যবস্থার মধ্যে চলে আসবে।

তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে মেট্রো চলবে, তখন গণপরিবহন সুশৃঙ্খলভাবে চালাতে চাই। কোনো প্রতিযোগিতা না, ঠেলাঠেলি না, চাপাচাপি না, মানসম্পন্ন সেবা নিশ্চিতেই এই সেবা।

আর, উত্তর সিটির মেয়র বলেন, ‘৯ হাজার ২৭টি মিনিবাস চলে ঢাকায়, চলে প্রতিযোগিতা। সড়কে শৃঙ্খলা নষ্ট হয়। বাস আর রুটকে একটা শৃঙ্খলা আনা গেলে পাল্টে যাবে এই চিত্র।

রোববার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ে যান। সেখান থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

দিনটি স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তিনি স্মরণ করেন প্রয়াত মেয়র আনিসুল হককে, যিনি এ কার্যক্রম শুরু করেছিলেন।

কাদের বলেন, উন্নয়ন আর অর্জনের সঙ্গে এ নগরীর যে দুরবস্থা, অপরিচ্ছিন্ন-অপরিকল্পিত একটি শহর, এটি মানায় না। এই চিত্র না বদলালে সব অর্জন নষ্ট হয়ে যাবে।

উদ্বোধনী স্থল মোহাম্মদপুরের বেড়িবাঁধ মোড় থেকে দুই মেয়র টিকেট কেটে ধানমন্ডির শংকর পর্যন্ত বাসে যাত্রা করেন। 


একাত্তর/ এনএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর