তিনজনের করোনা হওয়ায় ১১ লাখ মানুষ লকডাউনে

চীনের এক শহরে তিনজনের করোনা শনাক্ত হওয়ায় পুরো শহরেই লকডাউন জারি করেছে শহর কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৪ ডিসেম্বর) চীনের মধ্যাঞ্চলীয় ইউঝৌ শহরে ১১ লাখের বেশি মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়।

উপসর্গহীন তিন করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই মঙ্গলবার শহরজুড়ে লকডাউন জারি করে কর্তৃপক্ষ। 

ঘোষণায় বলা হয়েছে, এই শহরের লোকজনের বাইরে বের হওয়া উচিত হবে না। মহামারি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করতে সব সম্প্রদায় প্রয়োজনে গেট নির্মাণ করে প্রহরী বসাবে। 

করোনা ইস্যুতে জিরো কোভিড নীতি অনুসরণ করছে চীন। এরই মধ্যে দেশটির সীমান্তে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। 

আরও পড়ুন: ইসরায়েলি সামরিক কপ্টার বিধ্বস্তে দুই পাইলট নিহত

এছাড়া প্রথম করোনা শনাক্তের পর থেকেই একের পর এক শহরে লকডাউন জারি করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাস এবং ট্যাক্সি চলাচল স্থগিত করেছে। এছাড়া শপিংমল, জাদুঘর এবং পর্যটন এলাকা বন্ধ রাখা হয়েছে। 

এদিকে মঙ্গলবার চীনে নতুন করে আরও ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে পাঁচজন হেনান প্রদেশের বাসিন্দা এবং আটজন পূর্বাঞ্চলীয় নিংবো শহরের একটি পোশাক কারখানার শ্রমিক।


একাত্তর/এসজে