যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পুলিশ সদস্যদের হাঁটু চাপায় নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার দেবে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ। সম্প্রতি জর্জ ফ্লয়েডের পরিবারের সঙ্গে আলোচনা করে এ অর্থের বিনিময়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে নগর কর্তৃপক্ষ।
উল্লেখ্য জর্জ ফ্লয়েডকে গত বছর ২৫ মে আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ ও অভিযুক্ত ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করে ফ্লয়েডের পরিবার। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইয়ে যায়। শেষ পর্যন্ত ফ্লয়েডের পরিবারের সঙ্গে সমঝোতায় পৌছাল মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ। এর আগে এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নগর কর্তৃপক্ষ।