কানাডার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩১ জানুয়ারি) টুইটারে ট্রুডো লেখেন, আজ সকালে কোভিড-১৯ পরীক্ষায় আমার পজিটিভ ফল এসেছে। আমি ভালো বোধ করছি এবং এই সপ্তাহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকে কাজ করব। সবাই দয়া করে টিকা ও বুস্টার ডোজ নিন।

কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ট্রুডো ও তার পরিবার বেশ কয়েকদিন ধরে নিজেদের আইসোলেশনে রেখেছেন।

ট্রুডোর কার্যালয় জানিয়েছে, অন্তত তার এক সন্তান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: স্ত্রীসহ করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, গত বুধবার (২৬ জানুয়ারি) করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় পাঁচদিনের জন্য আইসোলেশনে যাওয়ার কথা জানিয়েছিলেন জাস্টিন ট্রুডো।


একাত্তর/আরএ