ট্রুডোর সঙ্গে প্রেম প্রকাশ্যে আনলেন কেটি পেরি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

মার্কিন পপ তারকা কেটি পেরি এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে তাদের প্রেমের সম্পর্ক ঘোষণা করেছেন। কেটি পেরি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি শেয়ার করে এই সম্পর্কের কথা নিশ্চিত করেছেন, যেখানে ট্রুডোকেও দেখা গেছে।

সম্প্রতি জাপান সফরে গিয়েছিলেন কেটি পেরি এবং জাস্টিন ট্রুডো। সেই সফরের একাধিক ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কেটি। একটি ছবিতে কেটি পেরি এবং ট্রুডোকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে; তারা গাল ঠেকিয়ে একটি মিষ্টি সেলফি তুলেছেন।

পোস্ট করা অন্য একটি ভিডিওতে দুজনকে একসঙ্গে খাবার খেতে এবং কিছু ব্যক্তিগত মুহূর্ত কাটাতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে কেটি পেরি লিখেছেন, টোকিও টাইমস অন ট্যুর অ্যান্ড মোর।

এই সম্পর্কের বিষয়টি আরও জোরালো হয় যখন কেটি পেরি প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং তার স্ত্রী ইউকোর সঙ্গে ট্রুডোর সাক্ষাতে তার সঙ্গী হয়েছিলেন। কিশিদা তার 'এক্স' অ্যাকাউন্টে পোস্ট করে কেটি পেরিকে ট্রুডোর 'পার্টনার' বা সঙ্গী হিসেবে উল্লেখ করেন।

কিশিদা লিখেছেন, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার সঙ্গীকে নিয়ে জাপান সফরে এসেছিলেন এবং আমার স্ত্রী ও আমার সাথে মধ্যাহ্নভোজে যোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী থাকার সময় আমাদের অনেকবার দেখা হয়েছে, আমি আনন্দিত যে আমরা এভাবেও বন্ধুত্ব বজায় রেখে চলেছি।

কেটি পেরি এবং জাস্টিন ট্রুডো ২৫ অক্টোবর প্যারিসে গায়িকার ৪১তম জন্মদিনে প্রথমবার জনসমক্ষে জুটি হিসেবে উপস্থিত হন। তবে প্রথমবার তাদের একসঙ্গে দেখা যায় গত জুলাই মাসে কানাডায়, যখন তারা কুকুর নিয়ে একসঙ্গে হাঁটছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, কানাডায় তাদের একাধিক সাক্ষাতের পর থেকেই প্রাক্তন কানাডীয় প্রধানমন্ত্রী কেটি পেরির সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছিলেন।

একাত্তর/এসি
কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় ছয় জানুয়ারি দেশটির রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি। খবর সিএনএনসহ...
দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার গুঞ্জন উঠেছে পদত্যাগ করতে পারেন তিনি।
পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় বুধবার কানাডার পার্লামেন্টে ট্রুডোর লিবারেল পার্টির নয় বছরের শাসনের অবসানের জন্য যথেষ্ট সমর্থন জোগাড়ে ব্যর্থ...
ভারতের সঙ্গে টানাপোড়েনে কানাডাকে একহাত নিলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি। তিনি বলেছেন, সন্ত্রাসী ও জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য এবং অভয়ারণ্য হয়ে উঠেছে কানাডা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর