২০১৯ সালের পর প্রথমবারের মতো যুক্তরাজ্যের একটি চিড়িয়াখানায় বনবো শাবকের জন্ম হয়েছে।
শাবকটির নাম রাখা হয়েছে উপেন্দি। সোয়াহিলি ভাষার এই শব্দের অর্থ ভালোবাসা। টোয়েক্রস চিড়িয়াখানায় বসবাস করা ২৫ বছর বয়সী মা চেকার গর্ভে জন্ম নিয়েছে এই শাবক। খবর বিবিসির।
চিড়িয়াখানার এক মুখপাত্র জানিয়েছে, প্রজাতিটির জন্য নতুন এই শাবকের জন্ম একটি গুরুত্বপূর্ণ বিষয়। বনে থাকা মাত্র ১০ হাজারসহ বানরের এই প্রজাতিটি বিপন্ন হওয়ার দ্বারপ্রান্তে।
টোয়েক্রস চিড়িয়াখানার জীবনবিজ্ঞানের প্রধান ড. রেবেকা বিডল জানান, এই নতুন শিশু বনবোর জন্ম নেওয়া আমাদের চিড়িয়াখানার জন্য একটি বড় অর্জন।
পুরো ইউরোপে থাকা মোট বনবোর প্রায় ১০ শতাংশই রয়েছে টোয়েক্রস চিড়িয়াখানায়। আর তাই দীর্ঘ মেয়াদে এদের রক্ষায় অন্যান্য ইউরোপীয় চিড়িয়াখানার সঙ্গে একত্রে মিলে কাজ করা আমাদের সবার জন্য জরুরি।
আরও পড়ুন: ৭৮ বার করোনা পজিটিভ হয়েছেন এক তুর্কি!
যুক্তরাজ্যের বনবোদের মধ্যে একমাত্র টোয়েক্রসের বানরদেরই গত বছর নতুন এবং বড় পরিধিতে স্থানান্তর করা হয়, যেখানে দিনের ২৪ ঘণ্টাই তারা বাইরে চলাফেরা করতে পারবে।
কঙ্গোর ফ্রেন্ডস অব বনবোর মহাপরিচালক ফানি মিনেসি বলেন, বাসস্থান হারানো এবং অবৈধভাবে বণ্যপ্রাণির মাংস ব্যবসার কারণে বনবোরা ক্রমাগত হুমকির মুখে পড়ছে। এদের মধ্যে বনে মাত্র ১০ হাজার বনবো বাকি রয়েছে।
প্রাণিদের মধ্যে একে মানুষের সবচেয়ে নিকট সম্পর্কিত উল্লেখ করে তিনি বলেন, এদের সম্পর্কে এখনও অনেক কিছুই অজানা রয়ে গেছে। এই যাত্রায় দীর্ঘ সময় ধরে সমর্থনের জন্য আমরা টোয়েক্রস চিড়িয়াখানার কাছে কৃতজ্ঞ।
একাত্তর/টিএ