হুমকির কারণেই বোমারু বিমান সরানো হয়েছে: ট্রাম্প

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার নেব্রাস্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প স্পষ্ট জানান, “শত্রুকে সুযোগ বা প্ররোচনা না দিতেই এই সিদ্ধান্ত। বিমানগুলো এমনি এমনি উড়ে চলে যায়নি, সেখানে সুনির্দিষ্ট কিছু হুমকি ছিল। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতোমধ্যে যুক্তরাজ্য থেকে এসব শক্তিশালী বিমানকে আমেরিকায় নিজেদের মূল ঘাঁটিতে ফেরত নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

যদিও প্রশাসন বিষয়টি গোপন রাখতে চেয়েছিল, তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এই হুমকির পেছনে ইরান যুক্ত থাকতে পারে এবং হুমকিদাতাদের সম্পর্কে সব তথ্যই ওয়াশিংটনের কাছে রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এবং গোয়েন্দা সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, ইরানের সমর্থনে যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে দূরনিয়ন্ত্রিত ড্রোন হামলা কিংবা সংবেদনশীল বিমানগুলোতে নাশকতার বড় ছক কষা হয়েছিল।


বিশ্লেষকরা ইউক্রেনের বিখ্যাত ‘অপারেশন স্পাইডারওয়েব’-এর উদাহরণ টেনে বলছেন, যেভাবে ট্রাকে করে গোপনে ড্রোন পাচার করে রাশিয়ার বিমানঘাঁটিতে আকস্মিক হামলা চালানো হয়, ফেয়ারফোর্ড ঘাঁটিতেও তেমন কোনো ভয়াবহ নাশকতার ছক ছিল বলে যুক্তরাষ্ট্র বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর এই ঘাঁটির কাছে সন্দেহভাজন তিনটি গাড়ি ও ইউকে-ইরানি নাগরিকসহ মোট ৬ জন গ্রেপ্তার হলেও পরবর্তীতে তাদের জামিনে মুক্তি দেওয়া নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প।

যুক্তরাজ্যের এই ঐতিহাসিক ঘাঁটিটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রধান অগ্রবর্তী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে হঠাৎ বি-ওয়ান বোমারু বিমানগুলো তুলে নেওয়ায় মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দ্রুত বিমান হামলা বা ‘সার্জ সর্টি’ চালানোর মার্কিন সক্ষমতায় বেশ ধাক্কা লাগল। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বিষয়টি ‘অতিরিক্ত সতর্কতা’ ও রুটিন সামরিক রোটেশন হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করলেও, ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বক্তব্য প্রমাণ করে যে ইরানি হুমকি এবং ব্রিটিশ ঘাঁটির নিরাপত্তা সংকটই পেন্টাগনকে এই তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারে অবস্থিত ‘আরএএফ ফেয়ারফোর্ড’ সামরিক ঘাঁটি ঘিরে কাউন্টার-টেরর পুলিশের চলমান তদন্ত এবং নতুন করে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার হুমকির মুখে সেখান থেকে নিজেদের সব বোমারু...
ইরানি জাতির সুদৃঢ় প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র পুরোপুরি হতাশ হয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিরসন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষে দোহায় কাতারী মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের ফিডব্যাক বা প্রতিক্রিয়া গ্রহণ...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
শিক্ষার্থীদের পাঠ্যক্রম আরও যুগোপযোগী করতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি—এই চারটি বিষয়ে নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল...
দেশের সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হলেও সে অনুপাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসহকারীর পদ বৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। এর ফলে একজন...
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর