গুলি করে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার নামিয়ে দিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন সেনাবাহিনীর এক বিবৃতিতে তারা ইউক্রেনীয় নাগরিকদের শান্ত থেকে তাদের ওপর আস্থা রাখার আহবান জানিয়েছে।
তবে একথা অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন: যাত্রীবাহী বাস উল্টে চালক নিহত, আহত ১৫
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রাশিয়ার সেনাবাহিনীকে ডনবাস অঞ্চলে অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশ করছে যে, কিয়েভে দেশটির সেনাবাহিনী হেডকোয়ার্টারে এবং মিসাইল কমান্ড সেন্টারে মিসাইল হামলা চালানো হয়েছে।
একাত্তর/এসজে