যুদ্ধক্ষেত্রে জেলেনস্কির তুরুপের তাস ‘সাইলেন্ট ডেথ’

আপডেট : ০১ জুন ২০২৬, ০৯:৪০ এএম

যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চার বছর পার করে এবার সীমান্ত যুদ্ধে এক অদ্ভুত ও ভয়ঙ্কর ‘কমান্ডো বাহিনী’ নামিয়েছে ইউক্রেন। রুশ সেনারা এই বিশেষ বাহিনীর নাম দিয়েছে ‘সাইলেন্ট ডেথ’ বা নিঃশব্দ মৃত্যু। কারণ, এরা এত চুপিসাড়ে হামলা চালায়, মাত্র ১০ মিটারের মধ্যে না এলে শত্রুপক্ষ এদের উপস্থিতিও টের পায় না! আর কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র একটি বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী, সীমান্তে রাশিয়ার বিশাল সামরিক শক্তির বিরুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্র এখন আর মানুষ নয়, বরং এই ‘যন্ত্রসেনা’ বা রোবোটিক কমান্ডোরা। প্রায় চার বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে ইউক্রেন বর্তমানে তীব্র সেনা সংকটে ভুগছে। পুতিন বাহিনীর কামানের গোলার সামনে দেশের রক্ত-মাংসের তরুণ সেনাদের অকালমৃত্যু ঠেকাতে এবং সেনার ঘাটতি মেটাতে এবার পুরোদস্তুর প্রযুক্তি ও রোবটের শরণাপন্ন হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। পশ্চিমের দেশগুলো থেকে সামরিক অস্ত্রের জোগান সচল থাকলেও, রণক্ষেত্রে সেনার বিকল্প হিসেবে এই শয়ে শয়ে যন্ত্রসেনাই এখন কিয়েভের মূল ভরসা।


দূর নিয়ন্ত্রিত (রিমোট কন্ট্রোল) এই বিশেষ কমান্ডোরা যুদ্ধক্ষেত্রের নিখুঁত লাইভ স্ট্রিমিং করতে পারে। কোন কৌশলে শত্রুপক্ষকে কোণঠাসা করা যাবে, সে বিষয়ে এরা অত্যন্ত দক্ষ। গত এপ্রিল মাসে জ়েলেনস্কি গর্বের সাথে দাবি করেছিলেন যে, রুশ সেনাদের হাত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেনাচৌকি পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী এবং সেই পুরো অভিযানে কোনো মানুষের রক্ত ঝরেনি; অপারেশন সফল করেছিল শুধুই এই যন্ত্রসেনারা। জ়েলেনস্কির দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতেই রাশিয়ার বিরুদ্ধে অভিযানে প্রায় ২২ হাজার যন্ত্রসেনা মোতায়েন করা হয়েছে। ইউক্রেনের এক শীর্ষ সেনাকর্তা আফসোসের সুরে জানিয়েছেন, এই প্রযুক্তি যদি যুদ্ধের শুরুতে আমাদের হাতে আসত, তবে হাজার হাজার তাজা প্রাণ অকালে ঝরে যেত না। প্রতিনিয়ত যুদ্ধের ধরন বদলাচ্ছে, এখন লড়াইটা প্রযুক্তির।


সামরিক শক্তিতে রাশিয়ার চেয়ে বহুগুণ পিছিয়ে থেকেও এই রোবোটিক প্রযুক্তির জোরেই মস্কোর চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে কিভ। ইউক্রেনীয় সেনা কর্মকর্তারা এখন মাসে অন্তত ৩৫ হাজার রুশ সেনা হত্যার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ’র একটি সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গত চার বছরের এই দীর্ঘস্থায়ী যুদ্ধে ইতিমধ্যে প্রায় ৫ লক্ষ রুশ সেনার মৃত্যু হয়েছে। এই বিপুল ক্ষয়ক্ষতির পর ইউক্রেনের ‘সাইলেন্ট ডেথ’ কমান্ডোদের এই ব্যাপক অনুপ্রবেশ রুশ শিবিরের কপালে যে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে, তা বলাই বাহুল্য।

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর