রুশ সেনাবাহিনী উত্তরে বেলারুশ, দক্ষিণে ক্রিমিয়া, পূর্বাঞ্চলে খারকিভ এবং লুহানস্ক অঞ্চল ছাড়াও বেশ কয়েকটি অংশ দিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে।
কিয়েভে বিবিসি'র কূটনৈতিক প্রতিবেদক পল অ্যাডামস জানান, রুশ বাহিনী কয়েকটি দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়েছে।
ইউক্রেন বলছে, রুশ সেনাবাহিনীর যানবাহন উত্তরে বেলারুশ ও দক্ষিণে ক্রাইমিয়া ছাড়াও বেশ কয়েকটি অংশ দিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে।
এছাড়া পূর্বাঞ্চলে খারকিভ এবং লুহানস্ক অঞ্চল দিয়ে রুশ বাহিনী প্রবেশ করেছে বলে আগেই জানা গেছে।
এদিকে, রুশ সেনাবাহিনীর বহর ইউক্রেনের উত্তরে চেরনিহিভ ও সুমি অঞ্চল দিয়ে এবং পূর্বাঞ্চলে লুহানস্ক ও খারকিভ অঞ্চল দিয়ে প্রবেশ করেছে বলে জানায় ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী, ডিপিএসইউ।
ডিপিএসইউ বলছে, কামানের গোলা চালানোর পর রুশ সেনাবাহিনী সীমান্তের ভেতরে প্রবেশ করতে শুরু করে।
তারা আরও জানিয়েছে, ইউক্রেনের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনী ‘শত্রুকে প্রতিহত করতে সব পদক্ষেপ নিচ্ছে।’
আরও পড়ুন: তেলের দাম ব্যারেল প্রতি একশ' ডলার ছাড়ালো
উল্লেখ্য, দশ দিন আগেই পশ্চিমা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এক মূল্যায়ণে উঠে আসে যে কিয়েভ শহরে উত্তর দিক থেকে আক্রমণ চালাতে দেশটির পূর্বাঞ্চলে ডনবাসের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী সেনা ঘাঁটিগুলোকে নিষ্ক্রিয় করতে হবে।
এখন পর্যন্ত পাওয়া তথ্যে ধারণা করা যাচ্ছে যে, সম্ভব সব দিক থেকেই হামলা পরিচালিত হচ্ছে।
একাত্তর/জো