তেলের দাম ব্যারেল প্রতি একশ' ডলার ছাড়ালো

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:০০ পিএম

রাশিয়ার ইউক্রেন আক্রমণের খবরের সাথে সাথে বিশ্ববাজারে হু হু করে বাড়তে শুরু করেছে ডলার, স্বর্ণ ও জ্বালানি তেলের দাম। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জ্বালানি তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি একশ' ডলার ছাড়িয়ে গেছে, যা ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের পর সর্বোচ্চ। 

জেপি মরগান চেজ অ্যান্ড কো. বলছে, ইউক্রেন নিয়ে উত্তেজনা বাড়তে থাকলে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে তেলের গড় দাম ১১০ ডলারও ছাড়াতে পারে। 

গত সপ্তাহে তেলের দাম বাড়লেও, রাশিয়ার ওপর বিভিন্ন দেশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর তা কিছুটা কমতে শুরু করেছিলো। এদিকে ডলারের দাম বেড়ে গেলেও হুট করেই পড়ে গেছে রুবলের দর।  

আরও পড়ুন: 'নতুন প্রজন্মই উন্নত বাংলাদেশ গড়বে'

সৌদি আরবের পর পৃথিবীর সবচেয়ে বড় ক্রুড অয়েল রপ্তানিকারক রাশিয়া। এছাড়াও এটি সবচেয়ে বেশি পরিমাণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে থাকে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রাশিয়ার সেনাবাহিনীকে ডনবাস অঞ্চলে অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী যুদ্ধের দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে তেহরানের ওপর ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপ তৈরির প্রচেষ্টায় চীনের তেল কেনার বিষয়টি এখন মূল আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশ্বজুড়ে...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর