রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের একটি বৈঠক শেষে সাংবাদিকদের এই ফোনালাপের বিষয়ে জানান ম্যাক্রোঁ।
ম্যাক্রোঁ জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে পুতিনের সঙ্গে কথা বলার অনুরোধ করেছিলেন, কারণ তিনি তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, তিনি পুতিনকে ফোন করে অনুরোধ করেছেন যেন তিনি এই সামরিক অভিযান বন্ধ করেন।
টেলিফোনে তাদের কথোপকথন 'খোলামেলা, সরাসরি আর দ্রুত' হয়েছে বলে মন্তব্য করেন ম্যাক্রোঁ।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়াই উন্মুক্ত পোল্যান্ড সীমান্ত
এসময় পুতিনকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্যও অনুরোধ জানিয়েছেন বলে জানান ম্যাক্রোঁ।
জেলেনস্কি এই অনুরোধ করেছিলেন, কারণ তিনি পুতিনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলেন ফরাসি প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে থেকেই জেলেনস্কির সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন পুতিন।
এদিকে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি।
একাত্তর/জো