বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়াই উন্মুক্ত পোল্যান্ড সীমান্ত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫২ পিএম

পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে পোল্যান্ডের বাংলাদেশের দূতাবাস। 

এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা পোলিশ সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পোল্যান্ডের বাংলাদেশের দূতাবাস।

ইউক্রেনে কোনো বাংলাদেশের দূতাবাস না থাকায় পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসই সেখানকার কার্যক্রম পরিচালনা করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, যাদের পাসপোর্ট নেই, তারাও ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন।

সেক্ষেত্রে ঢোকার সময় প্রত্যেক বাংলাদেশিকে দুইকপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাথে রাখতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দূতাবাস আরও জানায়, ওয়ারশ থেকে বাংলাদেশ দূতাবাসের একটি দল শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের দিকে রওনা হবে।

ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা করবেন বলে জানানো হয়।

ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ, জ্বালানী অপ্রতুলতা এবং অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এই মুহূর্তে উক্ত বর্ডার থেকে দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সীমান্তের দিকে রওনা হতে হলে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস। 


একাত্তর/জো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত তিন লাখ সাত হাজার ৫৭৭ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মত বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।
লিবিয়া থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসনেচ্ছুক আরও ৩১০ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর