কিয়েভ, ওডেসা ও খারকিভে লড়ে যাচ্ছে ইউক্রেন

ইউক্রেনের রাজধানী কিয়েভ, দক্ষিণাঞ্চলীয় ওডেসা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে রুশ বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

এছাড়া, মস্কোর সঙ্গে আলোচনায় বসতে রাজি হওয়ার খবরও উড়িয়ে দিয়েছেন তিনি যুদ্ধে তিন হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ

আর রুশ হামলায় কমপক্ষে ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহতের কথা জানিয়েছে ইউক্রেন

হামলার তৃতীয় দিনেও মুহুর্মুহু গোলার শব্দে কেঁপে উঠছে গোটা ইউক্রেন এর আগে রাতভর একইভাবে রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে রাশিয়ার সেনারা

বিধ্বস্ত সব ভবনের চিত্র বলে দিচ্ছে রুশ হামলার ভয়াবহতার মাত্রা কতটা তীব্র ক্ষতবিক্ষত এসব বাড়ি ঘরে শেষ সম্বলটুকু খুঁজে ফিরছে মানুষ

এরই মধ্যে কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনারা এছাড়া, কিয়েভের কাছে হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ান বাহিনী

এটি দখল করতে রাশিয়ান ২০০ হেলিকপ্টার একটি স্থল বাহিনী ব্যবহার করেছে মস্কো তবে সর্বাত্মক প্রতিরোধের মুখেও পড়তে হচ্ছে রুশ সেনাদের।

পেট্রল বোমা তৈরি করে লড়াইয়ে অংশ নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন এরইমধ্যে, কিয়েভে স্বেচ্ছাসেবকদের কাছে ১৮ হাজার মেশিনগান দিয়েছে সরকার

এরপরও ইউক্রেনের সেনাবাহিনীকে ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়ার আহবান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

তিনি বলেন, নব্য-নাৎসি ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদীদের আপনাদের সন্তান, স্ত্রী বৃদ্ধদের মানবঢাল হিসেবে ব্যবহার করার অনুমতি দেবেন না আপনাদের নিজেদের হাতে ক্ষমতা তুলে নিন তাহলে চুক্তিতে পৌঁছানো সহজ হবে

তবে, পুতিনের আলোচনায় বসার প্রস্তাবে রাজি এবং ইউক্রেন সেনাদের আত্মসমর্পনের খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমোর জেলনস্কি

তিনি বলেন, সামাজিক মাধ্যমে অনেক গুজব ছড়াচ্ছে বলা হচ্ছে সেনারা অস্ত্র সমর্পণ করছে আপনাদের বলতে চাই,কোনো অবস্থাতেই আমরা আত্মসমর্পণ করবো না আমরা আমাদের দেশকে রক্ষা করবো আমাদের অস্ত্রই মূল শক্তি মাতৃভূমি রক্ষায় লড়াই চালিয়ে যাবো

এদিকে, যুদ্ধবিরোধী বিক্ষোভ করায় রাশিয়া কমপক্ষে ১,৭০০ মানুষকে আটক করেছে বলে দাবি করেছে পশ্চিমারা আর রুশ গণমাধ্যমে সংবাদ প্রচারে আগ্রাসন বা হামলা এমন শব্দ ব্যবহারে সংযত হতে বলেছে ক্রেমলিন


একাত্তর/টিএ