‘ইউক্রেন কমেডিয়ানের হাতে সঁপেছে আশা-ভরসা’

ইউক্রেনের জনগণ তাদের আশা-ভরসা একজন কমেডিয়ানের হাতে সঁপে দিয়েছিল বলে উপহাস করেছেন ব্রাজিলের কট্টর-ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

রোববার (২৭ ফেব্রুয়ারি) একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্রাজিলীয় প্রেসিডেন্ট। 

এ সময় ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার নিন্দা জানাতে অসম্মতি জানান ব্রাজিলের এই রাজনীতিবিদ। 

বলসোনারো বলেন, এ সংঘাতে ব্রাজিল ‘নিরপেক্ষ’ থাকবে। ব্রাজিল আর রাশিয়া ভাই ভাই। আমরা কোনো পক্ষ নেব না। নিরপেক্ষ থাকব। নিরপেক্ষ থেকে যতটুকু দরকার সহায়তা করে যাব।

ইউক্রেনে বাস করা অনেক নাগরিক রুশ ভাষায় কথা বলেন বলেও উল্লেখ করেন বলসোনারো।

পুতিনের সাথে দুই ঘন্টা আলোচনা করেছেন বলেও জানান তিনি। 

তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পরে স্পষ্ট করেছে যে, তিনি এই মাসের শুরুতে মস্কো সফরের কথা উল্লেখ করতে একথা বলেছেন।

উল্লেখ্য, ভলোদিমির জেলেনস্কি পেশাগতভাবে পূর্বে একজন অভিনেতা ও কমেডিয়ান ছিলেন। ২০১৯ সাল থেকে ইউক্রেনের প্রেসিডেন্টের দ্বায়িত্বে রয়েছেন তিনি। 


একাত্তর/জো