রাশিয়ান টেলিভিশনে খবর পরিবেশনকালে হঠাৎ যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করা সেই তরুণীকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সিএনএনের খবর।
জেলেনস্কি বলেছেন, ঝুঁকির মুখেও যেসব রুশ নাগরিক সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। মিথ্যা তথ্যের বিরুদ্ধে দাড়িয়ে যারা সত্য তথ্য দিচ্ছেন তাদেরকে অশেষ ধন্যবাদ।
আরও পড়ুন: ইউক্রেনের টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৯
সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’-এ সন্ধ্যাকালীন সংবাদ পাঠ করছিলেন এক নারী উপস্থাপক। সে সময় আরেক নারী তার পেছনে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে হঠাৎ দাঁড়িয়ে যান।
ওই নারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘কোনো যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, অপপ্রচারে বিশ্বাস করবেন না, তারা এখানে মিথ্যে বলছে।’
জানা গেছে, প্রতিবাদী ওই নারী চ্যানেল ওয়ানেরই একজন সম্পাদক। তার নাম মেরিনা ওভসিয়াননিকোভা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ঐ ভিডিওবার্তায় ওই নারীকে ধন্যবাদ জানিয়েছেন।
একাত্তর/এআর