ইউক্রেনের টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৯

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২:৪০ পিএম

মার্কিন সাংবাদিক হত্যার পর এবার ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে হামলা চালানোর অভিযোগ এসেছে রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে। ওই হামলায় ৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। সোমবার (১৪ মার্চ) পূর্ব ইউরোপের এই দেশটির পশ্চিমাঞ্চলীয় রিভনে শহরের বাইরে রুশ হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি।

রিভনের আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিতালি কোভাল জানিয়েছেন, হামলায় ৯ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শহরের বাইরে আন্তোপিল গ্রামে হওয়া এই হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারের কাজ চলছে।

এদিকে বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন জানিয়েছে, হামলার পর এক সংবাদ ব্রিফিংয়ে কোভাল বলেন, স্থানীয় সময় সোমবার সকালে ভবনটিতে দু’টি রকেট আঘাত হানে। এছাড়া তিনি যে ছবি পোস্ট করেছেন সেখানে ধ্বংসস্তুপ সরাতে অগ্নিনির্বাপক কর্মীদের ক্রেন ব্যবহার করতে এবং হতাহতদের জন্য স্ট্রেচার বহন করতে দেখা যায়।

পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ শহর থেকে  প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবিস্থত রিভনে শহর। লাগাতার রুশ আক্রমণের মুখে অনেক ইউক্রেনীয়দের দেশ ছেড়ে পালিয়ে যেতে মূলত লভিভ রুট ব্যবহার করছেন।


একাত্তর/এসএ

রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর