প্রতিবাদকারী নারীর কর্মকাণ্ডকে ‘গুণ্ডামি’ বললো ক্রেমলিন

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদ জানাতে রাশিয়া রাষ্ট্রীয় টেলিভিশনের লাইভ বুলেটিনে এসে এক নারী কর্মীর কর্মকাণ্ডকে ‘গুণ্ডামি’ হিসাবে উল্লেখ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।

রাশিয়ার চ্যানেল ওয়ানের নিউজ স্টুডিওতে ঢুকে পরেন এক প্রতিবাদকারী নারী। এ সময় তিনি একটি প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং রাশিয়ার ইউক্রেন হামলার প্রতিবাদে শ্লোগান দেন।

ওই নারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘কোনো যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, অপপ্রচারে বিশ্বাস করবেন না, তারা এখানে মিথ্যে বলছে।’

মঙ্গলবার (১৫ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, শুধুমাত্র ওই নারীর কর্মকাণ্ডকে গুণ্ডামি ছাড়া আর কিছুই বলা যায় না। তবে চ্যানেলটি সময়োপযোগী খবর প্রচারে দারুণ কাজ করছে।

আরও পড়ুন: রুশ টিভিতে লাইভে প্রতিবাদ করা সেই নারীকে ধন্যবাদ জেলেনস্কির

এ সময় তিনি আরও হুশিয়ারি দেন, যারা ওই ঘটনার পেছন থেকে ইন্ধন দিয়েছে, তাদের জীবন তলানিতে গিয়ে ঠেকবে। ঘটনার পর থেকে প্রতিবাদকারী সেই নারীর খবর পাওয়া যাচ্ছে না।


তবে ধারণা করা হচ্ছে, তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। ওই নারী চ্যানেল ওয়ানেরই একজন সম্পাদক। তার নাম মেরিনা ওভসিয়াননিকোভা।


একাত্তর/আরএ