রুশ টিভিতে লাইভে প্রতিবাদ করা সেই নারীকে ধন্যবাদ জেলেনস্কির

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১০:০৪ পিএম

রাশিয়ান টেলিভিশনে খবর পরিবেশনকালে হঠাৎ যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করা সেই তরুণীকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সিএনএনের খবর।

জেলেনস্কি বলেছেন, ঝুঁকির মুখেও যেসব রুশ নাগরিক সত্যের পক্ষে অবস্থান নিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।  মিথ্যা তথ্যের বিরুদ্ধে দাড়িয়ে যারা সত্য তথ্য দিচ্ছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। 

আরও পড়ুন: ইউক্রেনের টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৯

সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’-এ সন্ধ্যাকালীন সংবাদ পাঠ করছিলেন এক নারী উপস্থাপক। সে সময় আরেক নারী তার পেছনে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে হঠাৎ দাঁড়িয়ে যান।

ওই নারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘কোনো যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, অপপ্রচারে বিশ্বাস করবেন না, তারা এখানে মিথ্যে বলছে।’

জানা গেছে, প্রতিবাদী ওই নারী চ্যানেল ওয়ানেরই একজন সম্পাদক। তার নাম মেরিনা ওভসিয়াননিকোভা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ঐ ভিডিওবার্তায় ওই নারীকে ধন্যবাদ জানিয়েছেন।


একাত্তর/এআর

রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
ইউক্রেনের চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। এবার পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর