ইউক্রেন যুদ্ধে চীন ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে চীনের অবস্থান বাস্তবসম্মত ও ন্যায়সংগত বলে মন্তব্য করেছেন তিনি।
এক বিবৃতিতে চীন তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে জানিয়ে ওয়াং বলেন, আমরা সব সময় শান্তি বজায় রাখার পক্ষে এবং যুদ্ধের বিরোধিতা করে আসছি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদী সমাধান হলো যুদ্ধের মানসিকতা পরিহার করা। সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা।
আরও পড়ুন: যা বলতে চেয়েছিলেন রুশ সাংবাদিক মেরিনা
ওয়াং ই-এর মন্তব্যের আগে শুক্রবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার কাছে অস্ত্র না পাঠানোর কথা জানিয়ে সংকট কাটাতে উদ্যেগী হবে বলে জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এ কথা জানিয়েছেন।
এর আগে ভার্চুয়াল বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে বলেন, রাশিয়ায় অস্ত্র সরবরাহ করলে এর পরিণতি ভোগ করতে হবে।
কিন গ্যাং বলেন, সমস্যা সমাধানে প্রয়োজন ভালো কূটনৈতিক তৎপরতা। প্রেসিডেন্ট পর্যায়ের আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, প্রয়োজনে চীন ও যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে দায়িত্ব কাঁধে নিতে হবে।
একাত্তর/এআর