নেপাল-চীনে মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫, নিখোঁজ ৫,৫৩১

প্রলয়ংকরী মহাপ্লাবন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী বিপর্যয়ে এখনও ৫,৫৩১ জন মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৮৫০ জন বিদেশি নাগরিক।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নেপালেই এখন পর্যন্ত ১,৩৪৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। দেশটিতে ৫,০০০ জন মানুষ এখনও নিখোঁজ, যার মধ্যে রয়েছেন ৫৮৯ জন বিদেশি। অন্যদিকে, তিব্বত (সিজাং) স্বায়ত্তশাসিত অঞ্চলে অন্তত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে চীন কর্তৃপক্ষ। সেখানে ৫৩১ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে বড় একটি অংশ বিদেশি নাগরিক।

নেপাল পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, মোট আটটি জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ানে ৩৬০, পশ্চিম নাওয়ালপারাসিতে ২৩০, পূর্ব নাওয়ালপারাসিতে ২২২, নুয়াকোটে ১৯২, রাসুয়ায় ১৬০, গোরখায় ৭৩, ধাদিংয়ে ৬৭ এবং তানাহুন জেলায় ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত ২৬ আগস্ট নেপালের ল্যাংটাং লিরুং পর্বতের প্রায় ৫,২০০ মিটার উঁচুতে বরফাবৃত হিমবাহে ফাটল ধরে। এর ফলে সৃষ্ট বরফ ও পাথরের বিশাল ধস পরবর্তীতে মাটি ও পলির ধ্বংসাত্মক স্রোতে রূপ নিয়ে সীমান্তবর্তী উপত্যকাগুলোতে আছড়ে পড়ে।

এই বিপর্যয় নেপালের রাসুওয়া, নুয়াকোট, ধাদিং ও কাভরে জেলা এবং কাঠমান্ডু উপত্যকায় অভূতপূর্ব তাণ্ডব চালিয়েছে। সেই সাথে চীনের সিজাং অঞ্চলের জাইরং সীমান্ত ক্রসিংটি পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়েছে। নিখোঁজদের সন্ধানে দুই দেশের সেনাবাহিনী ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল সামরিক সরঞ্জাম এবং ড্রোন ব্যবহার করে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

একাত্তর/এআরএস
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর