আমেরিকায় করোনা টিকার দ্বিতীয় বুস্টার ডোজের অনুমোদন

করোনা প্রতিরোধে ৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন- এফডিএ এবং সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন- সিডিসি।

সিডিসির পরিচালক ড. রচেল ওয়ালেনস্কি এক বিবৃতিতে বলেন, যাদের বয়স ৫০ কিংবা ৬৫ বছরের ঊর্ধ্বে এবং যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য আরেকটি বুস্টার ডোজ খুব উপকারি। প্রথম বুস্টার ডোজ নেওয়ার অন্তত চার মাস পর এ ডোজ নিতে হবে। 

এফডিএ কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় বুস্টার ডোজ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, ফাইজার অথবা মডার্নার দ্বিতীয় বুস্টার ডোজ নিলে করোনা মোকাবিলায় প্রত্যেকের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ফলে উচ্চ ঝুঁকি কমে যায়।

আরও পড়ুন: ইসরাইলে আবারও বন্দুকধারীর হামলা, নিহত পাঁচ

এফডিএ কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় বুস্টার ডোজ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ঠিকই, তবে এটি ভাইরাসটি নিয়ে নতুন উদ্বেগের সঙ্গে সম্পর্কিত নয়।