ইসরাইলে আবারও বন্দুকধারীর হামলা, নিহত পাঁচ

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০১:৫০ পিএম

ইসরাইলে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) পূর্ব ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির প্যারামেডিকসরা। এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে তৃতীয়বারের মতো হামলার ঘটনা ঘটলো। তবে এ হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে বেনি ব্র্যাকের পথে কালো পোশাকধারী এক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘুরতে দেখা গেছে। 

দেশটির পুলিশের দাবি, এ ঘটনার পর হামলাকারীকে চিহ্নিত করা গেছে।  তাদের দাবি, ২৬ বছর বয়সী ওই হামলাকারী ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি। এর আগেও কিছুদিন জেল খেটেছিলেন ওই ব্যক্তি।

image


এর আগে গত রোববার (২৮ মার্চ) ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি শহরে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত হন। 

দেশটির পুলিশ জানায়, ওই হামলাকারীদের মধ্যে একজন ছিলেন আরব-ইসরায়েলের নাগরিক। উত্তরের তেল আবিবের হাদেরার প্রধান সড়কে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে পুলিশের পাল্টা গুলিতে দুই বন্দুকধারীও নিহত হন।

এ ঘটনার পাঁচ দিন আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর বীরশেবায় হামলায় চার ইসরায়েলি নাগরিক নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। পরে ওই দুই হামলার ঘটনার দায় স্বীকার করে ইসলামি জঙ্গি গোষ্ঠী (আইএস)।

আরও পড়ুন: অনাস্থা ভোটের আগেই সঙ্গী হারিয়ে বিপদে ইমরান খান

এদিকে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও মঙ্গলবারের হামলার নিন্দা জানিয়েছেন।


একাত্তর/এসি

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর