পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন দেশটির রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ভুট্টো পরিবারের সদস্য বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর ছেলে।
বুধবার, ইসলামাবাদে ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নেন বিলওয়াল। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি শপথ পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং অন্য ফেডারেল মন্ত্রীরা। আগে থেকেই বলা হয়েছে বিলওয়ালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে।
এর আগে শাহবাজ শরিফের মন্ত্রিসভা শপথ নেয়ার সময় বিলাওয়াল সেখানে উপস্থিত ছিলেন। তবে তিনি শপথ নেননি। পরে লন্ডন নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়।
উল্লেখ্য, বিলওয়াল পাকিস্তান পিপিলস পার্টি- পিপিপি’র অন্যতম শীর্ষ নেতা। এই দলের সমর্থনই শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
পাকিস্তানের রাজনীতিতে প্রধানমন্ত্রীর পরই পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্ব সবচেয়ে বেশি। মা বেনজিরের মতোই ইংল্যান্ডে লেখাপড়া করা বিলাওয়ালকে সেই গুরুত্বপূর্ণ পদই দিলেন শেহবাজ।
একাত্তর/এআর