পেশোয়ারে দোতলা স্কুলের ছাদ ধসে শিশুসহ নিহত ৩০

 

 

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির কলোনিতে অবস্থিত 'আল-খায়ের স্কুল সিস্টেম'-এর একটি জীর্ণ ভবনের ছাদ ধসে পড়ে ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা।

মর্মান্তিক এই বিপর্যয়ে ২৮টি নিষ্পাপ শিশু ও ২ জন শিক্ষিকসহ প্রাণ হারিয়েছেন ৩০ জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার ক্লাস চলার সময় বেসরকারিভাবে পরিচালিত এই স্কুলটিতে আচমকাই ওপরের তলার ছাদটি ধসে নিচে থাকা তিনটি শ্রেণিকক্ষের ওপর পড়ে। মুহূর্তের মধ্যে পুরো দোতলা ভবনটি দুমড়ে-মুচড়ে স্তূপে পরিণত হয়। দুর্ঘটনার সময় ওই কক্ষগুলোতে অন্তত ১১০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

ঘটনার পরপরই ধসে পড়া কংক্রিটের নিচ থেকে রক্তাপ্লুত শিশুদের বের করে আনতে আর্তনাদে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা।


খবর পেয়ে জরুরি দল, অ্যাম্বুলেন্স ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শহরের সরু গলি হওয়ায় প্রাথমিক অবস্থায় দুর্ঘটনাস্থলে গাড়ি পৌঁছাতে এবং ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজ চালাতে তীব্র বেগ পেতে হয়। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেয় পাকিস্তান সেনাবাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে শিশু ও শিক্ষকদের উদ্ধারে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো।

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় অন্তত ৪০ জন শিশু ও শিক্ষককে শহরের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়। অন্য একটি দল ৩৩ জন আহত শিশু ও এক শিশুর মরদেহ নাসিরুল্লাহ বাবর মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই ১৭টি শিশু মারা যায়। হতাহত হওয়া প্রায় প্রতিটি শিশুর বয়সই ১৩ বছর বা তার চেয়ে কম। বেশ কয়েকজন শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় জরুরি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।


পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়া সাইদ জানান, স্কুল ভবনটি অত্যন্ত দুর্বল ও ঝুঁকিপূর্ণ কাঠামোর ওপর তৈরি করা হয়েছিল। দুর্বল ভিত্তির ওপর অতিরিক্ত নির্মাণের ওজন সহ্য করতে না পেরেই এই ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ ইতিমধ্যে স্কুলটির মালিককে হেফাজতে নিয়েছে এবং এই অবহেলার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং খাইবার পাখতুনখওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একটি জীর্ণ ভবনের অবহেলায় এতগুলো তাজা প্রাণ অকালে ঝরে পড়ায় পুরো পেশোয়ার শহরে এখন মাতমের ছায়া।

তথ্যসূত্র: পাকিস্তান অবজারভার ও রয়টার্স

একাত্তর/এআরএস
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
ভারতের উত্তর-পূর্ব দিল্লির সীমা পুরী এলাকায় বুধবার বিকেলে ঘটে গেল এক হৃদয়বিদারক মর্মান্তিক দুর্ঘটনা। একটি চারতলা আবাসিক ভবন হঠাৎ তাসের ঘরের মতো ধসে পড়ে এক শিশুর বীভৎস ও বেদনাদায়ক মৃত্যু হয়েছে।
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুনরায় চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে এবার সরকারি সংস্থা বোয়েসেলসহ মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর