তেল সরবরাহ বাড়তে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান ব্রাজিলের

ইউক্রেনে রুশ আক্রমণ এবং রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী বেড়েছে জ্বালানির দাম। এ মূল্য বৃদ্ধির কারণে সম্প্রতি ব্রাজিলকে তেলের সরবরাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ব্রাজিল। 

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেলো মার্চ মাসে ব্রাজিলের রাষ্ট্র-চালিত তেল কোম্পানি পেট্রোব্রাসকে এ অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু ব্রাজিল তাতে সায় দেয়নি। 

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, আমরা... ব্রাজিলের মতো অন্যান্য মিত্র ও অংশীদার রাষ্ট্রগুলোর জন্য সম্ভাব্য সবকিছু করছি। যাতে তাদের অর্থনীতিতে রাশিয়ার প্রভাব কমানো যায়। 

এদিকে ব্রাজিলের পেট্রোব্রাস এক বিবৃতিতে বিষয়টি অস্বীকার করেছে। সংস্থাটি বলছে, "মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিনিধিদের" সাথে তাদের কোনো বৈঠক হয়নি।

আরও পড়ুন: আসামি ধরতে গিয়ে মারধরের অভিযোগের প্রমাণ মিলল

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ রাশিয়াকে কঠোর শাস্তি দিতে গিয়ে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য ব্যাপক বৃদ্ধি করেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে ইউরোপের জ্বালানি বাজার। 

এর আগে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রথমে মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলোকে তেলের সরবরাহ বৃদ্ধির অনুরোধ করে যুক্তরাষ্ট্র। তবে সৌদি আরব ও আরব আমিরাত ওপেকের নির্ধারিত পরিমাণের বাইরে তেলের সরবরাহ বাড়াবে না বলে জানিয়ে দেয়। 


একাত্তর/আরবিএস