হরমুজ প্রণালীতে রণতরী ও ট্যাঙ্কার সংঘাত, আগুন

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ পর্যন্ত অন্তত তিনটি জ্বালানিবাহী তেল ট্যাঙ্কারে হামলার খবর পাওয়া গেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনীর ‘কার্যকর’ অবরোধের কারণে কোনো ইরানি জাহাজ আর হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি নৌবাহিনী তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং এই জলপথ দিয়ে বিভিন্ন দেশের যেকোনো ধরনের জাহাজ চলাচল কঠোরভাবে নিষিদ্ধ।

ইরানি নৌবাহিনী আরও সতর্ক করে বলেছে, প্রণালীতে তাদের প্রণীত বিধিমালা লঙ্ঘনকারী জাহাজগুলোকে মার্কিন পদক্ষেপের পরিণতি ভোগ করতে হবে। উল্লেখ্য, একটি সমুদ্রমাইনের আঘাতে একটি সুপারট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ার ঘটনার পরই এই কড়া হুঁশিয়ারি আসে। এছাড়া সৌদি আরব উপকূলের অদূরে আরও অন্তত দুটি ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের 'ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স' (ইউকেএমটিও) জানিয়েছে, শুক্রবার আন্তর্জাতিক সময় ১৯:২২ মিনিটে সৌদি আরবের জুবাইল থেকে ৭৮ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি ছোট নৌকা থেকে একটি তেল ট্যাঙ্কারকে লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) ছোড়া হয়।

এই হামলায় জাহাজটির পেছনের বাম দিক (অ্যাফট পোর্ট কোয়ার্টার) ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের সব নাবিক ও ক্রু সুরক্ষিত রয়েছেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এই বিস্ফোরণে জাহাজের ক্ষয়ের মাত্রা ও পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী ইরানের ওপর এক কার্যকর জলপথ অবরোধ বজায় রেখেছে, যার ফলে কোনো ইরানি জাহাজই হরমুজ প্রণালী পার হতে পারছে না।

এর আগে ইউএস সেন্ট্রাল কমান্ডের তদারককারী অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, নৌ-অবরোধের মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে প্রায় ২৫ বিলিয়ন (২,৫০০ কোটি) ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করা থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে। একই সঙ্গে দেশটির প্রায় ৩৫০ মিলিয়ন (৩৫ কোটি) ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি জব্দ বা ফ্রিজ করতে সহায়তা করেছে ওয়াশিংটন।

তথূসূত্র: আল জাজিরা-মিডল ইস্ট আই

একাত্তর/এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর