ন্যাটো জোটভুক্ত হওয়ার আবেদন করলেও নিজ ভূখণ্ডে জোটটির সামরিক ঘাঁটি স্থাপন বা পারমাণবিক অস্ত্র মোতায়েন চায় না বলে জানালো ফিনল্যান্ড।
বৃহস্পতিবার (১৯ মে) এক ইতালিয় পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন।
ইতালির একটি দৈনিক পত্রিকাকে তিনি বলেছেন, ফিনল্যান্ডের সদস্য হওয়ার আলোচনায় এমন কোনও পদক্ষেপের কথা উল্লেখ করা হয়নি।
ফিনল্যান্ডে ন্যাটোরও সামরিক ঘাঁটি স্থাপন বা পারমাণবিক অস্ত্র মোতায়েনের কোনও আগ্রহ আছে বলে তিনি মনে করেন না বলেও জানান মারিন।
বুধবারই (১৮ মে) ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটের সদস্য হওয়ার জন্য আবেদন করে। এর মাধ্যমে তারা দীর্ঘ কয়েক দশকের সামরিক জোট নিরপেক্ষ অবস্থান পরিত্যাগ করলো।
এদিকে, সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগদালেনা অ্যান্ডারসনও সানা মারিনের মতো বলেছেন, ন্যাটোর স্থায়ী কোনো সামরিক ঘাঁটি বা পারমাণবিক অস্ত্র নিজ ভূখণ্ডে চায় না তারা।
আর দেশ দুটির ন্যাটো জোটে যোগদান মস্কোর জন্য হুমকি নয় উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিন্তু যদি জোটের পক্ষ থেকে সামরিক ঘাঁটি বা সরঞ্জাম দেশ দুটির ভূখণ্ডে মোতায়েন করা হয় তাহলে রাশিয়া পাল্টা ব্যবস্থা নেবে।
একাত্তর/জো