ইসরাইলি সামরিক ঘাঁটিতে হুতি বাহিনীর বড় আঘাত

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০২:২২ পিএম

ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইরান এবং আঞ্চলিক প্রতিরোধ অক্ষের  প্রতি সংহতি জানিয়ে ইসরাইলি ভূখণ্ডে তাদের দ্বিতীয় দফার বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করেছে। ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর ওপর চলমান মার্কিন-ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের আধা সরকারি গণমাধ্যম প্রেস টিভি এসব তথ্য দিয়েছে।

শনিবার এক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী জানায়, তারা অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইসরাইলি শত্রুপক্ষের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্রুজ মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করেছে। বাহিনীর সদস্যদের মতে, এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। এর আগে তারা একই অঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আরও একটি হামলা চালিয়েছিল।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই অভিযানের নাম দিয়েছেন ‘হলি জিহাদ ব্যাটল’ বা পবিত্র জিহাদ যুদ্ধ। বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গর্ব, সম্মান এবং প্রতিরোধের দেশ  ইরানের প্রতি সমর্থন জানাতে এবং ফিলিস্তিন, লেবানন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের সাথে একাত্মতা প্রকাশ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত মাসের শেষ দিক থেকে ইরান ও এই অঞ্চলের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে বেআইনি ও উস্কানিমূলক হামলা শুরু করেছে, ইয়েমেনের এই পদক্ষেপ তারই মোক্ষম জবাব। তারা ইসরাইলি ‘জায়নবাদী নীল নকশা’ রুখে দেয়ার সংকল্প ব্যক্ত করেছে, যার মাধ্যমে ইসরাইল এই অঞ্চলে নিজের দখলদারিত্ব সম্প্রসারণের চেষ্টা করছে বলে তারা মনে করে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের বক্তব্য শেষে হুশিয়ারী দিয়ে বলেছে, ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ববোধ থেকে এই লড়াই অব্যাহত থাকবে। যতক্ষণ না ‘সন্ত্রাসী শত্রু পক্ষ’ তাদের বর্বর হামলা ও আগ্রাসন বন্ধ করে আত্মসমর্পণ করছে, ততক্ষণ ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থামবে না। মূলত ইরান ও অন্যান্য আঞ্চলিক শক্তির পাল্টা আক্রমণের সাথে সমন্বয় করেই ইয়েমেন এই জোরালো আঘাত হেনেছে।

এআরএস
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর