পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের পশ্চিমাঞ্চলীয় শহর তিভাউআনের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ নবজাতকের মৃত্যু হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রেঞ্চ২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৬ মে) রাতে দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মধ্যরাতের ঠিক আগে প্রেসিডেন্ট এক টুইট বার্তায় জানান, সরকারি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। আমি বেদনাহত এবং হতবিহ্বল।
তিনি আরও জানান, তাদের মা এবং পরিবারের প্রতি আমি আমার গভীর সহানুভূতি প্রকাশ করছি।
সেনেগালের রাজনীতিবিদ ডিওপ সয় বলেছেন, তিভাইআনের পরিবহন কেন্দ্রের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালে ‘বৈদ্যূতিক শর্ট সার্কিটের কারণে’ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এবং খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: শাহবাজ সরকারকে ছয় দিনের আলটিমেটাম দিলেন ইমরান
এ ঘটনায় তিন শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে বলে জানান শহরের মেয়র ডেম্বা দিওপ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে বৈঠকে অংশ নেয়া জেনেভায় থাকা স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে দিউফ সার বলেছেন, তিনি অবিলম্বে সেনেগালে ফিরে যাবেন।
এরআগে এপ্রিলের শেষের দিকে উত্তরের শহর লিঙ্গুরেতে অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। সেখানে আগুন লেগে চার নবজাতকের মৃত্যু হয়েছিল।
একাত্তর/আরবিএস