শাহবাজ সরকারকে ছয় দিনের আলটিমেটাম দিলেন ইমরান

আপডেট : ২৬ মে ২০২২, ১২:৫১ পিএম

পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করতে শাহবাজ শরিফ সরকারকে ছয় দিনের আলটিমেটাম দিয়েছেন।

এ সময়ের মধ্যে নির্বাচন ঘোষণা করতে ব্যর্থ হলে 'পুরো জাাতি' রাজধানীতে ফিরে আসবে বলেও হুঁশিয়ারি দেন ইমরান।  

বৃহস্পতিবার (২৬ মে) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিওটিভি এবং দি এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ইসলামাবাদের জিন্নাহ অ্যাভিনিউতে অনুষ্ঠিত ‘আজাদি মার্চ’-এ জনতার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আলটিমেটাম দেন। 

খাইবার পাখতুনখাওয়া থেকে ইসলামাবাদে পৌঁছাতে ৩০ ঘণ্টা সময় লেগেছে জানিয়ে জনসভায় ইমরান খান বলেন, এ সরকার আমাদের আজাদি মার্চ ভন্ডুল করার জন্য সব ধরনের কৌশল প্রয়োগ করেছে। 

শাহবাজ সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে ইমরান আরও বলেন, তারা শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা চালিয়েছে। কাঁদানে গ্যাস ছুড়েছে। নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। বাড়ির নিরাপত্তা লঙ্ঘন করেছে। আমি জাতিকে দাসত্বের ভয় থেকে মুক্ত হতে দেখেছি।

এর আগে ২২ মে, ইমরান খান ঘোষণা করেন যে তিনি ইসলামাবাদ লং-মার্চের নেতৃত্ব দেবেন এবং যতক্ষণ না সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের দাবি মেনে নেয়, ততক্ষণ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। 

এদিকে পাকিস্তান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রোধ করার জন্য খানকে ইসলামাবাদে পৌঁছাতে বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং শত শত পিটিআই কর্মী ও নেতাদেরও গ্রেপ্তার করেছে।


একাত্তর/আরবিএস 

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর