মহানবীকে নিয়ে ভারতীয় দুই নেতার বিরুপ মন্তব্যের জেরে বিক্ষোভ হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও। বিক্ষোভে নেমেছে পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মানুষ।
সবার দাবি একটাই, শাস্তি দিতে হবে অভিযুক্ত দুই বিজেপি নেতাকে। পাশাপাশি ভারত সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তারা।
এছাড়াও কূটনৈতিকভাবে নিন্দা জানিয়েছে আরব দেশগুলোও। ভারতীয় দূতদের ডেকে নিয়ে ওই কটুক্তির বিষয়ে ব্যাখা চেয়েছে কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ।
ভারতের মতোই মহানবী হযরত মুহাম্মদকে নিয়ে বিরুপ মন্তব্য নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা দক্ষিণ এশিয়া। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে শুক্রবার।
জুমার নামাযের পর বিক্ষোভ করেছে করাচি ও লাহোরের মুসল্লিরা। বিক্ষোভ করেছে নেপালের মুসলিমরাও। বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের শাস্তির দাবি তুলেছেন তারাও।
মহানবীকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়া। বিক্ষোভও হয়েছে রাজধানী জাকার্তায়। এ সময় তারা নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবিও জানান তারা।
বিজেপি সরকার সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বলে পার পেতে চাইলেও ক্ষোভ বেড়েই চলেছে। ভারতীয় কূটনীতিককে ডেকে পাঠিয়ে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে মালয়েশিয়াও।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর উচিত জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়া। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে তার আশ্বস্ত করা উচিত, যে ভারতে তাদের অধিকার সুরক্ষিত করা হবে।
এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে আরব দেশগুলোও। শুধু তাই নয়, মুসলিম বিশ্বের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে ভারতকে। কিন্তু বিক্ষোভকারীরা এতে সন্তুষ্ট নন। তাদের দাবি নুপুর শর্মার গ্রেপ্তার ও কঠোর শাস্তি।
একাত্তর/এআর