বিদেশ সফরে পুতিনের মলমূত্র নিয়ে আসা হয় মস্কোতে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবনযাত্রা থেকে শুরু করে স্বাস্থ্য, সব কিছু নিয়েই পশ্চিমা বিশ্বের রয়েছে বিশেষ আগ্রহ। আর এ বিষয়ে ভীষণ কড়কড়ি গোপনীয়তার পক্ষে পুতিন।

নিজের ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্য নিয়ে পুতিন কখনই কোন কিছু প্রকাশ্যে আনতে পছন্দ করেন না। তারপরও এনিয়ে পশ্চিমাদের আগ্রহের শেষ নেই। তাই গোয়েন্দাদের বড় চ্যালেঞ্জ পুতিন। 

বিশেষ করে পুতিনের স্বাস্থ্য সম্পর্কে একটু বেশিই আগ্রহ আমেরিকাসহ পশ্চিমাদের। কিছু দিন আগে মিডিয়াতে খবর হয়েছে যে, পুতিন না কি ভয়ানক অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। 

এসবের মধ্যেই দুই ফরাসি সাংবাদিক নতুন তথ্য সামনে এনেছেন। ফরাসি নিউজ ম্যাগাজিন ‘প্যারিস ম্যাচ’ এ প্রকাশিত প্রতিবেদকে পুতিন সম্পর্কে মজার কিছু তথ্য দিয়েছেন তারা।

তাদের দাবি, বিদেশ গেলেই রুশ প্রেসিডেন্টের মলমূত্র সংগ্রহ করেন তার দেহরক্ষীরা। তারপর তা স্যুটকেসে করে মস্কোয় আনা হয় বলেও দাবি করা হয়েছে।

পুতিনের স্বাস্থ্য সম্পর্কে যাতে কোনও তথ্য কারও হাতে না যায়, সে কারণেই বিদেশ সফরের সময় রুশ প্রেসিডেন্টের মলমূত্র সংগ্রহ করে মস্কোয় ফেরত নিয়ে আসেন তাঁর দেহরক্ষীরা।

পুতিনের মলমূত্র সংগ্রহের দায়িত্বে থাকে রাশিয়ার ফেডারেল গার্ড সার্ভিস। তারাই একটি স্যুটকেসে করে রুশ প্রেসিডেন্টের মলমূত্র সংগ্রহ করে মস্কোয় পাঠায়।

পুতিন বিশেষজ্ঞ দুই সাংবাদিক রেজিস জেন্তে ও মিখাইল রুবিন জানান, ২০১৭ সালের ফ্রান্স সফর ও ২০১৯ সালে সৌদি আরব সফরের সময় পুতিনের মলমূত্র সংগ্রহ করা হয়েছিল।


একাত্তর/এআর