মোদীর জন্মদিনে শুভেচ্ছা বার্তায় যা বললেন পুতিন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার জন্য মোদীর ব্যক্তিগত অবদানের ভূয়সী প্রশংসা করেছেন।

গত সপ্তাহে নতুন দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে তাঁকে এবং রুশ প্রতিনিধিদলকে অসাধারণ আতিথেয়তা দেওয়ার জন্য মোদীকে ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট।

ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাস প্রেসিডেন্ট পুতিনের এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, যেখানে বন্ধুত্বের প্রতিচ্ছবি হিসেবে রুশ ও হিন্দি শব্দের সমন্বয়ে ‘দ্রুঝবা-দোস্তি’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। এই 'দ্রুঝবা-দোস্তি' দর্শনের আওতায় আগামী এক দশকে নতুন দিল্লি ও মস্কো তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

প্রেসিডেন্ট পুতিন তাঁর বার্তায় উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদী নিজ দেশের জনগণের কাছ থেকে গভীর সম্মান লাভের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বিপুল সুনামের অধিকারী।


সম্প্রতি নতুন দিল্লিতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনাকে অত্যন্ত সারগর্ভ, খোলামেলা এবং ফলপ্রসূ হিসেবে বর্ণনা করে পুতিন বলেন, মোদীর সঙ্গে কথা বলা সবসময়ই আনন্দের এবং এই আলোচনা মোদীর অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতারই প্রমাণ দেয়। বন্ধুভাবাপন্ন দুই দেশের স্বার্থে দ্বিপক্ষীয় ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে এই গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন রুশ প্রধান।

উল্লেখ্য, গত ১২-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন প্রেসিডেন্ট পুতিন। সফরকালে ভারত মণ্ডপমে মোদীর সাথে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও কৃষ্ণসাগর অঞ্চলের চলমান সংঘাত নিয়ে আলোচনা হয়।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই নেতা একই গাড়িতে করে দু’দেশের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত 'ইনোপ্রম' প্রদর্শনী পরিদর্শনে যান। দুই শীর্ষ নেতার মধ্যকার এই উষ্ণ ব্যক্তিগত রসায়ন নতুন কিছু নয়। এর আগেও গত আগস্টে কিরগিজস্তানের বিশেকে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকের পর তারা একইভাবে একই গাড়িতে ভ্রমণ করেছিলেন এবং গত বছর চীনের তিয়ানজিনেও তাদের একই রকম সখ্য দেখা গিয়েছিল, যা ভারত ও রাশিয়ার সুদৃঢ় কূটনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের গভীরতাকেই পুনর্ব্যক্ত করে।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের সময় নজিরবিহীন এক হামলার ঘটনা ঘটেছে। চোরাচালানকারী সন্দেহে এক স্থানীয় ব্যক্তিকে আটকের জেরে...
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার নৃশংস বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। চলতি বছরে...
ভারতের রাজস্থান রাজ্যের ঝুনঝুনু জেলায় সড়ক নির্মাণকাজে নিয়োজিত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আটজন শ্রমিকের। সোমবার ঝুনঝুনু জেলার উদয়পুরওয়াতি থানা এলাকার ছাপোলি গ্রামে এই...
ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটার তালিকা কারচুপি ও ভোট চুরির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের...
চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ১৫ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, একটি অশুভ শক্তি শ্রমিক আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে তালিকাভুক্ত হয়েছে কি না, তা পুনরায় যাচাইয়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আইনি জটিলতা বা সীমানা...
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলার সক্ষমতা বহুগুণ বাড়াতে চার হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে গৃহীত মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর