রুশ সেনাবাহিনী তাদের রিজার্ভ ফোর্সকে ইউক্রেন সীমান্তের দিকে জড়ো করছে, বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার (৯ জুলাই) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার পেজে একটি ইন্টেলিজেন্স রিপোর্ট প্রকাশ করেছে। সেই ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতেই এমন তথ্য জানানো হয়েছে বার্তাসংস্থা রয়টার্সের এক খবরে।
যুক্তরাজ্যের দাবি, লম্বা সময়ের জন্য কথিত বিশেষ সামরিক অভিযান চালাতেই ইউক্রেন সীমান্তে রিজার্ভ সেনাদের নিয়ে আসছে রাশিয়া৷
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার পদাতিক ইউনিটের বিশাল এক বহর সামরিক গুদাম থেকে মজুদকৃত এমটি-এলবি সামরিক যান নিয়ে আসছে।
পরবর্তী সামরিক অভিযানের জন্য পুরো দেশ থেকেই রাশিয়া তাদের রিজার্ভ ফোর্সকে ইউক্রেন সীমান্তে আনছে বলে যুক্তরাজ্যর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই রিপোর্টে জানানো হয়৷
একাত্তর/জো