রুশ তেল শোধনাগারে ড্রোন হামলা

আপডেট : ২৩ জুন ২০২২, ১২:৩০ এএম

ইউক্রেন সীমান্তের কাছের এক রুশ তেল শোধনাগারে বুধবার (২২ জুন) সকালে ড্রোন হামলা হয়েছে। আল জাজিরা’র খবর। 

তেল শোধনাগার কর্তৃপক্ষ জানায়, হামলার কারণে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। 

রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক অঞ্চলে এই তেল শোধনাগারটি অবস্থিত। 

এর কর্মকর্তারা জানান, দুই দফা হামলা হয়েছে। প্রথম ড্রোনটি সকাল আটটা ৪০ মিনিটের দিকে আঘাত হানলে বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় ড্রোনটি ৯টা ২৩ মিনিটের দিকে আঘাত হানে। 

এই তেল শোধনাগারটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি রোস্তভ অঞ্চলের সবচেয়ে বড় তেল শোধনাগার। 

শোধনাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ হিসেবে পশ্চিম সীমান্ত থেকে এই হামলা চলানো হয়েছে বলে তাদের ধারণা। তবে এতে তাদের কোনও কর্মী হতাহত হয়নি এবং নিরাপত্তার স্বার্থে কারখানার কাজ বন্ধ রাখা হয়েছে বলেও জানায় তারা। 

এদিকে, এই হামলায় এখনও কোনও পক্ষ দায় স্বীকার করেনি। 

রোস্তভের গভর্নর ভাসিলি গোলুবেভ বলেন, ওই তেল শোধনাগারের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেখানে দুটি ড্রোনের টুকরো পাওয়া গেছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর