ভারতের রাজধানী দিল্লিতে দেশটির পুলিশের বিশেষ অভিযানে আটক হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। এ সময় তাদের কাজ থেকে পাসপোর্ট ও জাল নথি উদ্ধার করা হয়েছে। আটক দুই ব্যক্তির নাম মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ হোসেন শেখ।
দিল্লির পুলিশের এম. হর্ষবর্ধন জানিয়েছেন, ভারতের স্বাধীনতা দিবসের জন্য নিয়মিত বিশেষ তল্লাশি চলছে গোটা রাজধানীজুড়ে।
রামফল চকে তল্লাশি অভিযানের সময় দুই বাংলাদেশি নাগরিকের খোঁজ পায় পুলিশ। সেখানের একটি বাড়িতে বসবাস করছিলেন তারা। জিজ্ঞাসাবাদর পর তাদের গ্রেপ্তার করা হয়।
বাড়ি তল্লাশির সময় মোস্তফা ও হোসেনের কাছ থেকে ১১টি পাসপোর্ট এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের জাল নথি উদ্ধার করা হয়। জাল নথি রাখার বিষয়ে সদুত্তর দিতে পারেনি তারা।
আরও পড়ুন: দিল্লিতে আবারো মাঙ্কিপক্স, আক্রান্ত আফ্রিকান নারী
আটক দুইজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশসহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে। অভিযুক্ত দুজন জানিয়েছে, তারা চিকিৎসা করাতে আসা বাংলাদেশি নাগরিকদের এজেন্ট হিসেবে কাজ করত। তাদের কাছে পাওয়া জাল নথি উদ্ধারের বিষয়টি তদন্ত করা হচ্ছে।