উত্তর কোরিয়ার নতুন করে জ্বরে আক্রান্ত চার জন

উত্তর কোরিয়ায় জ্বরে আক্রান্ত আরো চার নতুন রোগী শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। বলা হয়, আক্রান্তরা ভয়াবহ করোনা মহামারীর অংশ।

আক্রান্তরা চীনের সীমান্তবর্তী প্রদেশ রংগংয়ের বাসিন্দা। ওই এলাকা অবরুদ্ধ করে রাখা হয়েছে। পাঠানো হয়েছে মহামারী বিশেষজ্ঞ দল। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, জ্বরে আক্রান্ত চার ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পিসিআর টেস্টের জন্য দেয়া হয়েছে।

উল্লেখ্য, কোরিয়া শুরু থেকে কোভিড মহামারি বা করোনাভাইরাসের সংক্রমণকে প্রায়ই ‘মারাত্মক মহামারী’ হিসাবে উল্লেখ করে আসছে।

২৯ জুলাই করোনার বিরুদ্ধে বিজয় ঘোষণা করে উত্তর কোরিয়া। বাতিল করা হয় মহামারীর সংক্রমণরোধে আরোপ করা অধিকাংশ বিধিনিষেধ।

আরও পড়ুন: ইমরান খানকে নিয়ে বিভক্ত পাকিস্তানের সেনাবাহিনী

বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার নিজেদের কঠোর লকডাউনে আটকে দেয়। মে মাসে ওমিক্রন ছড়িয়েছে বলে জানায় পিয়ংইয়ং।

চলতি বছরের শুরুতে তাদের সর্বোচ্চ নেতা কিম জং উনও অসুস্থ হয়েছিলেন। দেশটিতে নতুন জ্বরে ৭৪ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৪৮ লাখ।


একাত্তর/আরএ