ইমরান খানকে নিয়ে বিভক্ত পাকিস্তানের সেনাবাহিনী

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০২:০৬ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অনাস্থাভোটে ক্ষমতা হারিয়ে একের পর এক বিশাল সমাবেশ করছেন ইমরান খান। পাঞ্জাবের নির্বাচনে ২০টি আসনে জয় পায় তার দল।

যাকে জনপ্রিয়তার পরীক্ষায় উত্তীর্ণ বলছেন বিশ্লেষকরা। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী যতোই তাকে রাজনীতি থেকে দূরে সরাতে চাচ্ছে ততোই তিনি জনপ্রিয় হয়ে উঠছেন।

এ কারণেই ব্যবস্থা গ্রহণে দ্বিধায় ভুগছে সেনাবাহিনী। যদিও পুলিশ ও বিচারককে হুমকি দেয়ায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে।

এই মামলার আসামী হিসাবে ইমরান খানকে বৃহস্পতিবার ইসলামাবাদের একটি বিশেষ আদালতে হাজিরা দেয়ার কথা। এ সময় তাঁকে গ্রেপ্তারের গুজবও রয়েছে।

সেই সঙ্গে বিচারককে হুমকি দেয়ার জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে। যার জবাব দিতে ইমরান খানকে ৩১শে অগাস্ট হাইকোর্টে হাজিরা দিতে হবে।

রাস্তায় ইমরানের পক্ষে যে জনসমর্থন দেখা যাচ্ছে, তাতে গ্রেপ্তার করা হলে দাঙ্গা-হাঙ্গামা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এনিয়েই দেশটির সরকার ও সেনা প্রশাসন ভাবছে।

দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দেওয়া নিয়ে কোয়ালিশন সরকারের মধ্যেই মতভেদ তৈরি হয়েছে।

আর ইমরান খান দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সেনাবাহিনীই তাকে ক্ষমতা থেকে সরিয়েছে এবং সে কথা গত তিন-চার মাস ধরে জনসমক্ষে খোলাখুলি তিনি বলে বেড়াচ্ছেন।

আরও পড়ুন: পুতিনের বিচার করতে চায় ইউক্রেন

এদিকে, দেশের আর্থিক দুরবস্থার জন্য আগের প্রশাসনকে দুষছে বিশ্লেষকরা। তবে মুদ্রাস্ফীতির জন্য বর্তমান সরকারকে দায়ী করছেন ইমরান।

শাহবাজ এবং ভুট্টো পরিবারের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে ২০১৮ সালে ইমরানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে জনগণ।


একাত্তর/আরএ

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর