মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে তুরস্কে পপতারকা গ্রেপ্তার

মাদ্রাসা নিয়ে কটূক্তি করার অভিযোগে তুরস্কে এক পপতারকাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আর এর জেরে ভিন্ন মতাদর্শীদের দমন করার অভিযোগে সমালোচনা করা হচ্ছে দেশটির সরকারের। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) পপতারকা গুলসেনকে ঘৃণা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। 

পরে একজন বিচারক তাকে তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন। এপ্রিল মাসে একটি কনসার্টে ইমাম হাতিপ মাদ্রাসা নিয়ে মন্তব্যের জন্য এই তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে লাদেন গ্রেপ্তার

পরে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছিলেন, কয়েক বছর ধরে কাজ করা সহকর্মীদের সঙ্গে আমি একটি কৌতুক বলেছি… যারা সমাজকে বিভক্ত করতে চায় তারা এটি প্রকাশ করেছে।

গুলসেনের বিরুদ্ধে আপিল করে অবিলম্বে তার মুক্তি চাওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তার আইনজীবী এমেক এমরে।


একাত্তর/এসজে