প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে লাদেন গ্রেপ্তার

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১১:১১ এএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তার মো. মাছুম ওরফে মাছুম লাদেন (২৮) সোনাইমুড়ী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক। 

শুক্রবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার নবাবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ এসব তথ্য নিশ্চিত করেন।  

আরও পড়ুন: সিএনজি অটোরিকশায় আগুন, দুই বিএনপি নেতা আটক

তিনি জানান, 'মাছুম লাদেন' নামে একটি ফেসবুক আইডিতে ২০১৮ সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রীদের সম্পর্কে মানহানিকর ও বিকৃত মিথ্যা তথ্য ও ছবি পোস্ট করেন মো. মাছুম। সোনাইমুড়ী থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে ঢাকার নবাবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। 

ওসি আরও জানান, শনিবার সকালে আসামিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  


একাত্তর/এসজে

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর