অবশেষে পুতিনের দেখা পেলেন মিয়ানমারের জান্তা

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো দেশটি সেনাপ্রধান মিন অং হ্লাইং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। 

বুধবার (৭ সেপ্টেম্বর) তিনি রাশিয়ায় ইস্টার্ন ইকোনোমিক ফোরামে (ইইএফ) পুতিনের সঙ্গে বহুল প্রতীক্ষিত বৈঠকে করেন মিয়ানমার জান্তা। রাশিয়ান সর্ব পশ্চিম শহর ভ্লাদিভোস্তকে এ বৈঠক হয়। 

এর আগে মিয়ানমারের জান্তা প্রধান দু’বার রাশিয়া সফরে গিয়েছিলেন। সবশেষ গত জুলাইয়ে তিনি মস্কো গেলেও পুতিনের দেখা পাননি। 

নিষেধাজ্ঞার মধ্যে দেশ দুইটির এই বৈঠক অনেক তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে পুতিন বলেছেন, আমাদের সম্পর্কে ভালোর দিকে এগোচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আলেকজান্ডার ফোমিন এবং মিয়ানমারের সিনিয়র সেনা কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে ফিলিস্তিনি নিহত

ফোরামে অংশ নিয়ে দুই নেতার সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। চীন, ভারত, জাপান, কাজাখস্তানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন এই ফোরামে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার পর পুতিনই হলেন দ্বিতীয় একজন বিশ্বনেতা যিনি দেশটির জান্তা প্রধানের সঙ্গে দেখা করলেন।

একাত্তর/এসজে