পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে ফিলিস্তিনি নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৮ পিএম

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। 

বুধবার (৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে একথা জানা গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিন এবং টুবাসের মধ্যকার আল ফারাহ সেনা ক্যাম্পের একজন সৈন্যের ছোঁড়া গুলিতে ইউনিস ঘাসান তায়েহ (২০) নামের ফিলিস্তিনি প্রাণ হারায়।

এদিকে, ইসরাইলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সৈন্যদের দিকে বিস্ফোরক ও গুলি বর্ষণ করেছে ফিলিস্তিনিরা। 

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে একক কারণ দেখছেন না বিশেষজ্ঞরা

সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে উভয়পক্ষে বারবার সংঘর্ষ হচ্ছে। গত মার্চে ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত হানায় ১৯ জনের প্রাণহানির পর তেল আবিব পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান জোরদার করে। ফিলিস্তিন শাসিত শহরগুলোতে ইসরাইলি অভিযানকালে প্রায়ই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ  বেঁধে যাচ্ছে।

সশস্ত্র বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাভি বলেছেন, এসব অভিযানকালে প্রায় ১৫শ’ ওয়ান্টেড লোককে গ্রেপ্তার এবং শতশত হামলা প্রতিহত করা হয়েছে।


একাত্তর/এসজে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) যখন ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই মারাত্মক অর্থসংকটে পড়ে নিজেদের খাদ্যসহায়তা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর