ডলারের বিপরীতে ৩৭ বছরে সর্বনিম্নে ব্রিটিশ পাউন্ড

৩৭ বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বিবিসি'র খবরে বলা হয়েছে, বুধবার (৭ সেপ্টেম্বর) ব্রিটিশ পাউন্ড ডলারের বিপরীতে শূন্য দশমিক ৬৪ শতাংশ কমে ১ দশমিক ১৪৫ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রতি ১ দশমিক ১৪৫ ডলারে এখন এক পাউন্ড পাওয়া যায়। 

সংশ্লিষ্টরা বলছেন, গত ৩৭ বছরের মধ্য পাউন্ডের এমন দরপতন পতন আগে দেখা যায়নি।

এর জন্য করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ি করছেন তারা। অন্যদিকে ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। 

শুধুমাত্র চলতি বছরেই এ পর্যন্ত ডলারের তুলনায় পাউন্ডের মূল্য প্রায় ১৫ শতাংশ কমেছে। এটি ব্যাংক অফ ইংল্যান্ডের জন্য মাথাব্যথার অন্যতম কারণ। এর ফলে আমদানি ব্যয় বৃদ্ধি হবে এবং আমদানিকৃত মুদ্রাস্ফীতি ঘটাতে পারে।

আরও পড়ুন: সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে সম্মত বাংলাদেশ-ভারত

অন্যদিকে ইউরোর বিপরীতেও বুধবার পাউন্ডের দাম দশমিক আট শতাংশ কমে ৮৬ দশমিক ৬৭ হয়েছে, যা জুনের মাঝামাঝি ছিল ৮৬ দশমিক ৮৯। 

এ বিষয়ে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি সতর্ক করে বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উদ্বেগ বাড়ছে। ফলে একটা মন্দা দেখা দিলে যুক্তরাজ্যকে রক্ষার জন্য খুব কম রাস্তা খোলা থাকবে। 


একাত্তর/আরবিএস