ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজ ও ট্যাঙ্কার আটকালো যুক্তরাজ্য

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

ব্রিটিশ টহল জাহাজ এইচএমএস সেভার্ন সম্প্রতি ইংলিশ চ্যানেল দিয়ে যাওয়ার সময় একটি রুশ যুদ্ধজাহাজ এবং একটি ট্যাঙ্কারকে অনুসরণ করে সেগুলোকে আটক করেছে বলে রোববার জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সাথে মন্ত্রণালয়টি সতর্ক করে বলেছে যে, গত দুই বছরে যুক্তরাজ্যের জলসীমার আশেপাশে রাশিয়ার নৌ-তৎপরতা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহের মধ্যে টহল জাহাজ এইচএমএস সেভার্ন রুশ যুদ্ধজাহাজ স্টোইকি এবং ট্যাঙ্কার ইয়েলনিয়াকে ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে যাবার সময় বাধা দেয়। সেভার্ন ব্রিটানি উপকূলের কাছে একটি অজ্ঞাত ন্যাটো মিত্রের কাছে নজরদারির দায়িত্ব হস্তান্তর করে।

চলমান এই পরিস্থিতির মোকাবেলায়, যুক্তরাজ্য শুধু উপকূলের কাছে জাহাজ মোতায়েন করেই ক্ষান্ত হয়নি। উত্তর আটলান্টিক এবং আর্কটিকে রুশ জাহাজ ও সাবমেরিনের উপর নজরদারির জন্য ন্যাটো মিশনের অংশ হিসেবে ব্রিটেন আইসল্যান্ডে তিনটি পসাইডন নজরদারি বিমানও মোতায়েন করেছে।

এই খবর এমন সময়ে এলো, যখন কয়েক দিন আগে প্রতিরক্ষা সচিব জন হিলি সাংবাদিকদের জানিয়েছিলেন যে, স্কটল্যান্ডের উপকূলে একটি রুশ গোয়েন্দা জাহাজ ইয়ান্টার যুক্তরাজ্যের নজরদারি বিমানের পাইলটদের দিকে লেজার তাক করেছিল। ব্রিটেন এই কার্যকলাপকে বেপরোয়া এবং বিপজ্জনক বলে আখ্যা দিয়েছিল এবং জানায় যে, তারা তাদের ভূখণ্ডে যে কোনো অনুপ্রবেশের জবাব দিতে প্রস্তুত।

জবাবে, লন্ডনে রুশ দূতাবাস হিলির মন্তব্যকে প্রত্যাখ্যান করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সামরিক উন্মাদনা সৃষ্টির অভিযোগ আনে। মস্কো যুক্তরাজ্যের নিরাপত্তা ক্ষুণ্ন করার কোনো আগ্রহ নেই বলেও তারা দাবি করে।

আসন্ন সরকারি বাজেট ঘোষণার এক সপ্তাহ আগে জন হিলি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির সপক্ষে যুক্তি দিতে এই ঘটনাগুলোকে ব্যবহার করেন। যদিও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাশিয়া, চীন এবং ইরানের দিক থেকে আসা হুমকির পরিপ্রেক্ষিতে সামরিক ব্যয় বড় আকারে বাড়ানোর অঙ্গীকার করেছেন, তবুও সরকারকে তার আর্থিক ঘাটতি মেটাতে কর বৃদ্ধি এবং ব্যয় হ্রাসের মতো কঠিন আর্থিক বোঝাপড়ার মুখোমুখি হতে হচ্ছে।

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর