সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার তিন সন্তানসহ ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বুধবার ম্যানহাটন সুপ্রিম কোর্টে এ মামলা করেন।
বিবিসি বলছে, ট্রাম্প অর্গানাইজেশন ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে বহু জালিয়াতির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে নিউইয়র্কে নতুন কোনো ব্যবসায় কর্মকর্তা কিংবা পরিচালক হিসাবে ট্রাম্প ও তার সন্তানদের কাজ না করার ওপর নিষেধাজ্ঞা আদালতের চেয়েছেন অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।
যদিও ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোম্পানিটি কোনো অন্যায় কাজ করেনি।
অভিযোগে বলা হয়েছে, ঋণ পাওয়ার জন্য ট্রাম্পের কোম্পানি কোনো কোনো সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছে। আবার আয়করে ছাড় পাওয়ার জন্য সেই সম্পত্তিরই দাম কম দেখিয়েছে।
আরও পড়ুন: এসএসসি’র প্রশ্ন ফাঁসের অভিযোগ, তিন শিক্ষক আটক
ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে এসব অভিযোগে উঠার পর বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়। তদন্তে জালিয়াতির গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
এটর্নি জেনারেল জেমস জানান, তদন্তে ট্রাম্প সাক্ষ্যদান এড়িয়ে যান এবং সমন উপেক্ষা করেন। আদালতে জালিয়াতির দায়ে ট্রাম্পের কাছে ২৫ কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন এ এটর্নি জেনারেল।
একাত্তর/আরবিএস