ইন্দোনেশিয়ায় স্টেডিয়ামে পদদলিত ১২৯ জন নিহত

ইন্দোনেশিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে উগ্র সমর্থকদের লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপের পর পদদলিত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। 

শনিবার (১ অক্টোবর) পূর্ব জাভায় আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার সাথে হেরে যাওয়ার পর সমর্থকদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষ হয় যাতে আরও অন্তত ১৮০ জন আহত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, খেলার শেষ বাঁশি বাজার সাথে সাথে সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে পড়ে।

এরপর পুলিশ টিয়ার শেল ছুঁড়তে শুরু করে এবং এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিলো বলে জানিয়েছেন পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা। নিহতদের মধ্যে দু জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

'চৌত্রিশ জন স্টেডিয়ামের ভেতরে ও বাকীরা হাসপাতালে নেয়ার পর মারা গেছেন,' জানান আফিনতা।

তিনি জানান, সবাই একটি পয়েন্ট দিয়েই বের হওয়ার চেষ্টা করছিলো। ফলে প্রচণ্ড ভিড়ের এক পর্যায়ে অক্সিজেনের অভাবে নিঃশ্বাস বাধাগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: কানপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩১, আহত ২৭

ইন্দোনেশিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হবে এবং এ ঘটনা দেশটির ফুটবল ভাবমূর্তিতে কালিমা মেখে দিয়েছে।

ঘটনাটির পর দেশটির শীর্ষ ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।


একাত্তর/এসজে