কানপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩১, আহত ২৭

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১২:২১ পিএম

এক ঘণ্টার ব্যবধানে আলাদা দুটি দুর্ঘটনায় ভারতের উত্তর প্রদেশের কানপুরে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন। 

শনিবার (১ অক্টোবর) রাতে এ দুটি দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

কর্মকর্তারা বলেছেন, প্রথম দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের ঘাটমপুর এলাকার কাছে। একটি ট্রাক্টর ট্রলি ৫০ জন তীর্থযাত্রী নিয়ে যাওয়ার সময় ঘাটমপুরে রাস্তার পাশে একটি পুকুরে উল্টে গেলে অন্তত ২৬ জন নিহত হন। 

এ ছাড়া আহত হয়েছেন ২০ জন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

ট্র্যাক্টরটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবীর মন্দির থেকে ফিরছিল বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ছাড়া এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে গাফিলতি করায় সরহ থানার স্টেশন ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেননি। এ জন্য তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপর দুর্ঘটনাটি ঘটেছে অহিরওয়ান ফ্লাইওভারের কাছে। সেখানে একটি দ্রুতগামী ট্রাক একটি টেম্পোকে ধাক্কা দিলে পাঁচজন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন সাতজন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় স্টেডিয়ামে পদদলিত হয়ে ১২৯ জন নিহত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীর্থযাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রত্যেকের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ছাড়া আহতদের প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তাঁর মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী রাকেশ সাচান ও অজিত পালকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পাঠিয়েছেন। 

এছাড়া মুখ্যমন্ত্রী এ ঘটনার পরপরই রাজ্যের মানুষের প্রতি ট্রাক্টর ট্রলিকে বাহন হিসেবে ব্যবহার না করার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাক্টর ট্রলি কেবল কৃষিকাজেই ব্যবহার হওয়া উচিত।


একাত্তর/এসজে

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর